Description
“ সন্তানকে পিতার উপহার ”
শুধু একটি বই নয়, জীবনের পথে একজন নীরব অভিভাবক
একজন পিতা তাঁর সন্তানকে সবচেয়ে মূল্যবান কী উপহার দিতে পারেন?
আপনি হয়তো বলবেন ধন-সম্পদ, অর্থ-বিত্ত। কিন্তু তা নয়, বরং একজন পিতা সন্তানকে চিন্তা, মূল্যবোধ ও জীবন দক্ষতার এমন কিছ দিতে পারেন যা তাকে সারাজীবন আলোর পথে চালিত করবে।
“সন্তানকে পিতার উপহার” জীবনকে সেই আলোর পথে চালনারই এক আন্তরিক দিকনির্দেশনা—নিজেকে জানা, বড় স্বপ্ন দেখা এবং নিজের সম্ভাবনার ওপর বিশ্বাস রাখতে শেখার বই।
মানুষের ভেতরে লুকিয়ে থাকা শক্তি ও সৃষ্টিশীলতাকে জাগিয়ে তুলে কীভাবে ব্যর্থতা, ভয়, হীনমন্যতা ও প্রতিকূলতার দেয়াল অতিক্রম করা যায়—বইটির পাতায় পাতায় রয়েছে তার বাস্তবমুখী আলোচনা।
এ বইতে রয়েছে লক্ষ্য নির্ধারণ, আত্মশৃঙ্খলা, ভালো অভ্যাস, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, সমস্যা সমাধান, কর্মজীবন, সঞ্চয় ও বিনিয়োগ থেকে শুরু করে স্বাস্থ্য, ব্যক্তিত্ব ও মানব সম্পর্ক গড়ে তোলার শিক্ষা।
বইটি শেখায়—সাফল্য নিছক ভাগ্যের ঘটনা নয়; সঠিক চিন্তা, সঠিক পদ্ধতি, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে সাফল্যের সম্ভাবনাকে অনেকটাই নিজের হাতে গড়ে নেওয়া যায়।
কখনো কখনো বিজয় আর পরাজয়ের ব্যবধান হতে পারে মাত্র ‘আরও এক ডিগ্রি’ প্রচেষ্টার অভাব, হাল ছেড়ে দেওয়ার ঠিক আগের মুহূর্তটিই হতে পারে সাফল্যের সবচেয়ে কাছের মুহূর্ত। সেই মুহূর্তটি বুঝতে পারাটাই সাফল্য ও ব্যর্থতার মধ্যে পার্থক্য রচনা করে।
এই বই তাই শুধু সফল হওয়ার কথা বলে না; ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে, দায়িত্ব নিতে এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে উদ্বুদ্ধ করে।
একই সঙ্গে এই বই পাঠককে শেখায় মানুষের কথা শুনতে, অন্যকে সম্মান করতে, পরিবার ও সমাজের প্রতি দায়িত্ববান হতে এবং নৈতিকতার সৌন্দর্যে নিজেকে সমৃদ্ধ করতে।
প্রকৃতি, ইতিহাস, ভ্রমণ, সাধারণ জ্ঞান ও বিশ্বদৃষ্টির মধ্য দিয়ে একজন তরুণকে সংকীর্ণতার বাইরে গিয়ে উদার ও সচেতন বিশ্বনাগরিক হয়ে ওঠার আহ্বানও রয়েছে এ বইতে।
পিতা-মাতার প্রতি কর্তব্য, মানবসেবা, ধর্মীয় সহনশীলতা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের ইতিহাস—জীবনের এই গভীর মূল্যবোধগুলোকেও বইটি সাফল্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে।
সন্তান যখন নিজের ক্ষমতা নিয়ে সন্দিহান হবে, ব্যর্থতায় ভেঙে পড়বে কিংবা জীবনের পথ নিয়ে দ্বিধায় পড়বে—এই বইয়ের কোনো একটি অধ্যায় হয়তো তখন তার পাশে দাঁড়াবে একজন নীরব অভিভাবকের মতো।
১৭০টি জীবনমুখী বিষয়ের সমন্বয়ে এটি শুধু পড়ার বই নয়—নিজেকে গড়ে তোলার, নিজের সম্ভাবনাকে আবিষ্কার করার এবং আশাবাদী, দায়িত্বশীল ও সফল মানুষ হয়ে ওঠার এক দীর্ঘ জীবনযাত্রার সঙ্গী।
নিজে পড়ুন, সন্তানকে পড়তে দিন—কারণ সন্তানের হাতে সঠিক চিন্তার আলো তুলে দেওয়ার চেয়ে বড় উপহার একজন পিতার আর কী হতে পারে?
হয়তো আজ দেওয়া এই ছোট্ট উপহারই একদিন তার জীবনের কোনো বড় সিদ্ধান্তের নীরব পথ প্রদর্শক হয়ে উঠবে।






Reviews
There are no reviews yet.