Description
ইংরেজি শুধু জানার বিষয় নয়, স্বাভাবিকভাবে বলা ও লেখারও বিষয়
অনেকেই বছরের পর বছর ইংরেজি পড়েন, Grammar জানেন, প্রচুর শব্দও শেখেন—তবু কথা বলতে বা লিখতে গিয়ে থমকে যান। কারণ শুধু শব্দ জানাই যথেষ্ট নয়; শব্দের সাথে শব্দের মিলানোর ধারা না বুঝলে শুধু গ্রামার আর শব্দ জানা ইংরেজী শেখাকে সাবলীল করতে পারে না।
কোন শব্দের সঙ্গে কোন শব্দ স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়, সেটিই Collocations-এর মূল শিক্ষা।
ইংরেজি ভাষার স্বাভাবিক প্রবাহ, সৌন্দর্য ও গ্রহণযোগ্যতার বড় অংশই নির্ভর করে সঠিক Collocations ব্যবহারের ওপর।
Real Life English Collocations বইটি সেই জায়গাতেই পাঠকের পাশে দাঁড়ায়—যাতে মুখস্থ ইংরেজি ধীরে ধীরে হয়ে ওঠে জীবন্ত, প্রাণবন্ত, বোধগম্য, স্বাভাবিক ও আত্মপ্রত্যয়ী।
Real Life English Collocations বইটি সহজ উদাহরণ, Standard English sentence এবং ব্যবহারিক প্রয়োগের আঙ্গিকে সাজানো হয়েছে।
প্রতিটি উদাহরণ শুধু পড়ার জন্য নয়; সেগুলোর অনুকরণে নিজের বাক্য তৈরি করে পাঠক নিজেই নিজের শিক্ষক হয়ে উঠতে পারবেন।
সহজ, মাঝারি ও তুলনামূলক কঠিন বাক্যের সমন্বয় পাঠককে ধাপে ধাপে নিজের দক্ষতা যাচাই ও উন্নত করার অবারিত সুযোগ রয়েছে ।
এই বইয়ের মূল বিশ্বাস—ভুল করা মানে ব্যর্থতা নয়; বরং ভাষা শেখার পথে প্রতিটি ভুলই শুদ্ধতার দিকে এগিয়ে যাওয়ার পথে এক একটি ধাপ।
তাই ভয় নয়, প্রয়োজন নিয়মিত Practice, Trial & Error মেথডে অগ্রসর হওয়া এবং প্রতিদিন অল্প অল্প করে শেখার আনন্দে শেখার প্রচেষ্টা অব্যাহত রাখা।
Collocations আয়ত্ত্ব হলে শুধু Vocabulary সমৃদ্ধ হয় না; ইংরেজিতে ভাব প্রকাশ, লেখা, বলা ও অন্যের বক্তব্য বোঝাও অনেক বেশি সহজ হয়ে ওঠে। কারণ, Movie, Podcast, Youtube Video এবং Native Speakerরা কথায়, লেখায় ব্যাপকহারে Collocations ব্যবহার করেন। Collocations না বুঝার কারণে আমরা তাদের লেখা বা আলোচনা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না।
শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, পেশাজীবী কিংবা ইংরেজিতে নিজের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে আগ্রহী যে কারও জন্য বইটি হতে পারে কার্যকর সহযাত্রী।
প্রতিদিন অল্প সময়ের সচেতন অনুশীলনই একদিন আপনার ইংরেজি প্রকাশ ভঙ্গিতে বড় পরিবর্তন এনে দিতে পারে।
ইংরেজি যেন আর ভয় বা জড়তার বিষয় না হয়— বরং হয়ে উঠুক নিজের চিন্তাকে সুন্দর, স্পষ্ট ও স্বাভাবিকভাবে প্রকাশ করার শক্তি।
আজই বইটি সংগ্রহ করুন। Collocation শিখুন, নিজের বাক্য তৈরি করুন, নিয়মিত অনুশীলন করুন—এবং ইংরেজিকে ধীরে ধীরে নিজের ভাষাগত আত্মবিশ্বাসের অংশ করে তুলুন।






Reviews
There are no reviews yet.