Jonathan Livingston Seagull (অনুবাদ)

৳ 240.00

“ জোনাথন লিভিংস্টোন সীগাল ” – ভাঙুন নিজের সীমা, খুঁজুন নিজের আকাশ  কখনো কখনো একটি ছোট্ট বই আমাদের জীবনকে খুব বড় এক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়—আমি আসলে কতদূর যেতে পারি? Richard Bach-এর বিশ্ববিখ্যাত “Jonathan Livingston Seagull  ” বইটি আসলে একটি পাখির গল্পের আড়ালে স্বাধীনতা, আত্ম-অন্বেষণ, সীমা অতিক্রম, একাকিত্ব এবং নিজের সত্যকে অনুসরণ করার গল্প। এটি…

25 in stock (can be backordered)

SKU: PPB012
Category:

Description

“ জোনাথন লিভিংস্টোন সীগাল ” – ভাঙুন নিজের সীমা, খুঁজুন নিজের আকাশ

 কখনো কখনো একটি ছোট্ট বই আমাদের জীবনকে খুব বড় এক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়—আমি আসলে কতদূর যেতে পারি?

Richard Bach-এর বিশ্ববিখ্যাত “Jonathan Livingston Seagull  ” বইটি আসলে একটি পাখির গল্পের আড়ালে স্বাধীনতা, আত্ম-অন্বেষণ, সীমা অতিক্রম, একাকিত্ব এবং নিজের সত্যকে অনুসরণ করার গল্প। এটি নিজের সীমা ভাঙতে চাওয়া এক অদম্য আত্মার গল্প।

এই বই আমাদের ভাবতে শেখায়—জোনাথন কেন তার ঝাঁকের নিয়ম মেনে চলতে পারেনি, কেন তার কাছে উড়ে বেড়ানো শুধু বেঁচে থাকার উপায় ছিল না, এবং কীভাবে তার যাত্রা মানুষের আত্মবিকাশ ও স্বাধীনতার এক গভীর রূপকে পরিণত হয়েছে।

সবাই যেখানে নিরাপদে বেঁচে থাকাকেই জীবনের সার্থকতা মনে করে, সেখানে জোনাথন স্বপ্ন দেখে আরও উঁচুতে উড়ার, আরও নিখুঁত হওয়ার। তার এই স্বপ্ন তাকে একা করে দেয়, পাখির ঝাঁক তাকে প্রত্যাখ্যাত করে, অবাঞ্ছিত ঘোষণা করে, কিন্তু তাকে থামাতে পারে না।

কারণ সে বিশ্বাস করে—মানুষ কিংবা পাখি, প্রত্যেক জীবনের ভেতরেই নিজের সীমা অতিক্রম করার এক গোপন শক্তি নিহিত রয়েছে।

বইটি আমাদের শেখায়, ব্যর্থতা শেষ নয়; অনেক সময় ব্যর্থতাই নতুন সম্ভাবনার প্রথম দরজা খুলে দেয়।

এটি স্বাধীনতা, আত্মবিশ্বাস, অধ্যবসায়, একাকিত্ব, আত্ম-অনুসন্ধান এবং আত্মোন্নয়নের এক অসাধারণ রূপক- অতুলনীয় অদম্য ও প্রেরণার গল্প।

জোনাথনের ফ্লাইং আসলে আমাদের মনের ফ্লাইং—ভয়, সংকোচ এবং অন্যের বিচারকে অতিক্রম করে নিজের সত্যিকারের সত্তার দিকে অভিযাত্রার দুঃসাহসিক পথরেখা।

যারা জীবনের কোনো পর্যায়ে নিজেকে হারিয়ে ফেলেছেন, হতাশ হয়েছেন কিংবা মনে করেছেন “আমার দ্বারা আর হবে না”—তাদের জীবনে এই বইটি নতুন করে আলো জ্বালাতে পারে, দিতে পারে নতুন শুরুর প্রেরণা।

এ বই মনে করিয়ে দেয়, পরিপূর্ণতা কোনো গন্তব্য নয়; এটি প্রতিদিন নিজেকে একটু একটু করে অতিক্রম করার সাহস, নিজের আকাঙ্খার সর্বোচ্চ বাস্তবায়ন।

আর সবচেয়ে বড় কথা—জোনাথন যেমন উড়তে শেখার পর অন্যকেও উড়তে শেখায় তেমনি মানুষেরও দায়িত্ব থাকে সমাজের, কমিউনিটির কল্যাণ সাধনে নিজেকে নিবেদিত করার।

“Jonathan Livingston Seagull ” আমাদেরকে এক অস্বস্তিকর কিন্তু জরুরি প্রশ্নের সামনে দাঁড় করায়—আমরা কি সত্যিই নিজের সম্ভাবনা অনুযায়ী জীবন যাপন করি, নাকি শুধু অন্যরা যেভাবে বাঁচে আমরাও সেভাবেই বেঁচে থাকি? অন্যের দেখানো পথেই বেঁচে থাকা কি আমাদের নিয়তি?

আশাবাদী, স্বাধীনচেতা এবং নিজের সম্ভাবনায় বিশ্বাসী মানুষ হয়ে উঠতে চাইলে-“জোনাথন লিভিংস্টোন সীগাল ” হতে পারে আপনার পাঠযাত্রার এক স্মরণীয় সঙ্গী।

একটি ছোট্ট বই, কিন্তু তার ডানা বিস্তৃত—আকাশেরও অনেক ওপরে।

জীবনের অকল্পনীয় সম্ভাবনাকে জানার পথে এগিয়ে চলার পাঠযাত্রায় আপনাকে স্বাগতম ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Jonathan Livingston Seagull (অনুবাদ)”

Your email address will not be published. Required fields are marked *