Real Life English Collocations Book-2

৳ 780.00

শব্দ জানলেই ইংরেজি জানা হয় কি? শুধু Vocabulary জানলেই ইংরেজী জানা বা শেখা হয় না। জানতে হয় শব্দের সাথে শব্দ মিলিয়ে প্রকাশের ভঙ্গি ও ধরণ।  একাধিক শব্দ অর্থপূর্ণভাবে মিলে Collocations নামধারণ করে ঠিক এই কাজটিই করে। আমরা অনেক Vocabulary জানা সত্ত্বেও কথা বলতে গিয়ে থেমে যাই, লেখার সময় সঠিক শব্দ খুঁজে পাই না কিংবা বাক্যটি…

15 in stock

SKU: PPB017
Category:

Description

শব্দ জানলেই ইংরেজি জানা হয় কি?

শুধু Vocabulary জানলেই ইংরেজী জানা বা শেখা হয় না। জানতে হয় শব্দের সাথে শব্দ মিলিয়ে প্রকাশের ভঙ্গি ও ধরণ।

 একাধিক শব্দ অর্থপূর্ণভাবে মিলে Collocations নামধারণ করে ঠিক এই কাজটিই করে।

আমরা অনেক Vocabulary জানা সত্ত্বেও কথা বলতে গিয়ে থেমে যাই, লেখার সময় সঠিক শব্দ খুঁজে পাই না কিংবা বাক্যটি ব্যাকরণগতভাবে ঠিক হলেও স্বাভাবিক শোনায় না—এর অন্যতম কারণ Collocations-এর দুর্বলতা।

Real Life English Collocations Book-2 তৈরি হয়েছে সেই ব্যবধানটি পূরণ করার জন্য—যাতে শেখা ইংরেজি শুধু পরীক্ষার খাতায় নয়, বাস্তব জীবনেও স্বচ্ছন্দভাবে ব্যবহার করা যায়।

Real Life English Collocations বইটিতে বাংলা অর্থ, ব্যবহারিক ব্যাখ্যা এবং প্রচুর Standard English sentence-উদাহরণসহ ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে।

এ বই ব্যবহার করে কোন শব্দের সঙ্গে কোন শব্দ স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়, কোন পরিস্থিতিতে কোন expression উপযুক্ত—পাঠক ধীরে ধীরে সেই ভাষাবোধ গড়ে তুলতে পারবেন।

Collocations আয়ত্ত্ব হলে ইংরেজি আর বিচ্ছিন্ন শব্দের সমষ্টি থাকে না; বাক্য হয়ে ওঠে স্বাভাবিক, সাবলীল, অর্থবহ এবং আত্মবিশ্বাসী।

বইটি Speaking ও Writing-এর মান উন্নত করার পাশাপাশি Reading ও Listening সহজে বুঝতে, Vocabulary কার্যকরভাবে ব্যবহার করতে এবং অনুবাদজনিত ভুল কমাতেও সহায়তা করবে।

Collocations আয়ত্ত্ব হলে শুধু Vocabulary সমৃদ্ধ হয় না; ইংরেজিতে ভাব প্রকাশ, লেখা, বলা ও অন্যের বক্তব্য বোঝাও অনেক বেশি সহজ হয়ে ওঠে। কারণ, Movie, Podcast, Youtube Video এবং Native Speakerরা কথায়, লেখায় ব্যাপকহারে Collocations ব্যবহার করেন। Collocations না বুঝার কারণে আমরা তাদের লেখা বা আলোচনা অনেক ক্ষেত্রেই বুঝতে পারি না।

শুধু ইংরেজী নয়, যে কোনো ভাষা শেখার অভিযাত্রায় ভুলকে ভয় পাওয়ার কোনো কারণ নেই; বরং Trial & Error-এর মাধ্যমে ভুল করতে করতে শুদ্ধতার দিকে এগিয়ে যাওয়ার সাহসই শেখাকে সহজ করে তোলে ।

এ বইয়ের প্রতিটি উদাহরণ পাঠককে শুধু মুখস্থ করতে নয়, দেখানো কাঠামো অনুসরণ করে নিজের নতুন বাক্য তৈরি করতে উৎসাহিত করবে।

কারণ, একটি বিদেশি ভাষা শেখার সবচেয়ে বড় শক্তি প্রতিভা নয়—নিয়মিত অনুশীলন, ধৈর্য এবং ভুল করেও আবার শেখার চেষ্টা করার মানসিকতা।

যারা ইংরেজিতে কথা বলতে সংকোচ বোধ করেন, লেখার সময় শব্দ নির্বাচনে দ্বিধায় পড়েন অথবা নিজের English-কে আরও natural ও professional করতে চান—এই বইটি তাদের জন্য।

প্রতিদিন অল্প সময় বইটির সঙ্গে কাটানোই ধীরে ধীরে আপনার Vocabulary, Fluency এবং Expression-এ দৃশ্যমান পরিবর্তন আনতে পারে।

Real Life English Collocations Book-2 শুধু Collocations শেখার বই নয়—ইংরেজিকে ভয় থেকে আত্মবিশ্বাসে, মুখস্থ বিদ্যা থেকে বাস্তব ব্যবহারে নিয়ে যাওয়ার একটি অনুশীলন ভিত্তিক সহসঙ্গী।

আজই বইটি সংগ্রহ করুন—Collocation শিখুন, নিজের বাক্য তৈরি করুন, নিয়মিত Practice করুন এবং ইংরেজিতে আরও স্বাভাবিক ও আত্মবিশ্বাসী হয়ে উঠুন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Real Life English Collocations Book-2”

Your email address will not be published. Required fields are marked *