ব্রুসলীর জীবনদর্শন

৳ 490.00

ব্রুস লী’র জীবনদর্শন – বাধা পেরিয়ে নিজের শ্রেষ্ঠ সংস্করণ হয়ে ওঠার পাঠ জীবনের পথে সম্ভাবনা যেমন অসীম, তেমনি বাধা, হতাশা ও বিভ্রান্তিও কম নেই— কিন্তু সব কিছুর পার্থক্য গড়ে দেয় আমাদের দৃষ্টিভঙ্গি। ব্রুস লী শুধু একজন কিংবদন্তি Martial Artist ছিলেন না; তিনি ছিলেন একজন গভীর চিন্তাশীল দার্শনিক ও শিক্ষক, যাঁর জীবনবোধ আজও মানুষকে নিজের সীমা অতিক্রম…

Category:

Description

ব্রুস লী’র জীবনদর্শন – বাধা পেরিয়ে নিজের শ্রেষ্ঠ সংস্করণ হয়ে ওঠার পাঠ

জীবনের পথে সম্ভাবনা যেমন অসীম, তেমনি বাধা, হতাশা ও বিভ্রান্তিও কম নেই— কিন্তু সব কিছুর পার্থক্য গড়ে দেয় আমাদের দৃষ্টিভঙ্গি।

ব্রুস লী শুধু একজন কিংবদন্তি Martial Artist ছিলেন না; তিনি ছিলেন একজন গভীর চিন্তাশীল দার্শনিক ও শিক্ষক, যাঁর জীবনবোধ আজও মানুষকে নিজের সীমা অতিক্রম করতে অনুপ্রাণিত করে।

তাঁর বিখ্যাত আহ্বান—“জল হও, বন্ধু”—কয়েকটি শব্দের মধ্যেই যেন জীবনের এক গভীর দর্শনকে ধারণ করে।

জল যেমন নমনীয় হয়েও শক্তিশালী, বাধা পেলে পথ বদলায় কিন্তু থেমে যায় না—তেমনি জীবনেও তেমনি প্রয়োজনে অভিযোজন, ধৈর্য, আত্মবিশ্বাস ও অবিরাম পরিবর্তনের ধারাবাহিকতায় এগিয়ে চলতে হয়, অভিযাত্রার নানা বাধার  পথ পেরিয়ে যেতে হয়।

এই বইয়ের আটটি অধ্যায়ে ব্রুস লী’র জীবনমুখী চিন্তা, জ্ঞান ও প্রজ্ঞার নির্বাচিত আলো পাঠকের সামনে সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।

কীভাবে ভুল দৃষ্টিভঙ্গি আমাদের সময়, শ্রম ও সম্ভাবনা নষ্ট করে এবং কীভাবে সঠিক চিন্তা একটি জীবনকে নতুন দিকে নিয়ে যেতে পারে—বইটি সেই উপলব্ধির দরজা খুলে দেয়।

এখানে অন্ধ আনুগত্যের শিক্ষা নেই; আছে প্রশ্ন করা, যাচাই করা এবং নিজের অভিজ্ঞতার কষ্টিপাথরে সত্যকে পরীক্ষা করার আহ্বান।

বইটি ব্যক্তি-সাফল্যের পাশাপাশি ভালোবাসা, শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং সবার উন্নতির গুরুত্বও সামনে নিয়ে আসে।

হতাশা যখন সাহস কেড়ে নেয়, ব্যর্থতা যখন পথ আটকে দাঁড়ায়, তখন একজন সফল মানুষের একটি উপলব্ধিও আমাদের মনে নতুন শক্তির জন্ম দিতে পারে।

ব্রুস লী’র চিন্তা আমাদের শেখায়—কঠোর হয়ে ভেঙে যাওয়ার চেয়ে নমনীয় হয়ে এগিয়ে যাওয়াতেই অনেক বেশি প্রজ্ঞার পরিচয় বহন করে।

যারা নিজের চিন্তাকে শাণিত করতে চান, প্রতিকূলতার সঙ্গে লড়তে চান এবং আরও সচেতন, আত্মবিশ্বাসী ও আশাবাদী মানুষ হয়ে উঠতে চান—এই বইটি তাদের জন্য।

মূল Striking Thoughts: Bruce Lee’s Wisdom for Daily Living অবলম্বনে প্রস্তুত এই বাংলা উপস্থাপনা ব্রুস লী‘র প্রজ্ঞাকে বাংলা ভাষাভাষী পাঠকের আরও কাছে নিয়ে আসার প্রয়াস।

এটি শুধু ব্রুস লী’কে জানার বই নয়—নিজেকে নতুন করে জানার, বুঝার ও বদলানোর বই।

আপনি যদি মনে করেন জীবনের কোনো এক জায়গায় থেমে আছেন, স্থবির হয়ে আছেন, দিক হারিয়েছেন কিংবা নিজের ভেতরের শক্তিকে নতুন করে জাগিয়ে তুলতে চান—তাহলে এই বইটি হতে পারে আপনার পরবর্তী পাঠ।

আজই সংগ্রহ করুন “ ব্রুস লী’র জীবনদর্শ ” বইটি।

বইটি পড়ুন, ভাবুন, নিজের জীবনে প্রয়োগ করুন—কারণ কখনো কখনো একটি সঠিক চিন্তাই তাৎপর্যপূর্ণভাবে জীবনের গতিপথ বদলে দিতে পারে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ব্রুসলীর জীবনদর্শন”

Your email address will not be published. Required fields are marked *